লেখা

আমীর মুহাম্মদ

মরে যাবো দুজনেই রাত্রির শেষে

একদিন বৃষ্টিতে ঝাউবনে আবডালে
খুব করে বুকে নিয়ে শীতের নিবারন
একদিন মাথা রেখে তোর কোলে
খুঁজে নেবো কান্নার কারন আর অকারন।

একদিন ফড়িংয়ের সবরঙ কেড়ে নিয়ে
তোর মুখে মেখে দেবো
একদিন বিকেলে গাঢ় এক চুমু দিয়ে
তোর রাগ ভেঙ্গে দেবো।

একদিন জোৎস্নার নীল রাতে 
অজস্র চুম্বনে তোর বুকে এঁকে দেব, গাঢ় নীলপদ্ম
একদিন ক্লান্তির ভোর রাতে 
নোনা জলে ডুব দিয়ে শেষ হবে, প্রেম প্রেম যুদ্ধ।

একদিন আমাদের পিঠজুড়ে
থরে থরে জেগে যাবে, ফুল ফোটা খামচির দাগ
একদিন ভালো লাগা মিলেমিশে
লেনদেন ভুলে গিয়ে, শেষ হবে রাগ অনুরাগ।

একদিন রাত হলে একসাথে জড়িয়ে
চারপায়ে আঙুল ঘষে ঘষে
অবাধ্য কিছু চুমু তোর ঠোঁটে উড়িয়ে
মরে যাবো দুজনেই রাত্রির শেষে।
- অরণ্য জুয়েল। #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments