About Me

আমি শুধু ভালোবাসা চিনি

কি রূপে সেজে ছিলে অরুনিমা
তোমার জামদানি শাড়ীর নিচে
মুখ লুকিয়ে বাঁচে দোল পূর্ণিমা।
আমারো বেঁধে গেলো গোলযোগ
রাঙা আবীর বুকে না জড়িয়ে
করিলাম পূর্ণিমা উপভোগ।

কে বেশি? চাঁদ না তুমি
মাতাল করেছো আমায়
সে হিসাব করুক অন্তর্যামী 
আমি তোমাতেই হবো নিন্মগামী
ভুলে যাবো কারো কারো শোক
যা হবার হোক
আমি শুধু ভালোবাসা চিনি।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments