About Me

আহা কি চাহনী

প্রণয়ের ভাজে আহা কি চাহনী 
চোখ পড়লেই মায়া জাগে
বার বার শিউরে উঠি 
ভালোবাসার অনুরাগে।

সোনা, কোন জলে তুমি
আমারে ভেজালে
সুরভী ঘ্রাণ বয়ে যায় 
হৃদয়ের পলে পলে।

অকস্মা‌ৎ মায়াধরা এক বান
ছুড়ে দিলে এই কানে
আহা! কি অবাক করা অনুভুতি
সারাবেলা, সবখানে।

বালিকা আর লুকিয়ে রেখো না 
বুকের বাম পাশের তিল
আমার ঘোর লাগা সন্ধ্যা নামুক
বেয়ারা হোক শান্ত ঝিল।

আর কত প্রেম প্রেম খেলা 
ভালোবাসা নামাও এই মুল্লুকে
তারপর চোখ বুঝে ভেবে দেখো
কি অঘঠন ঘটে যায় তোমার বুকে!

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments