Business

উচি বুচি বিড়াল ছা

উচি বুচি বিড়াল ছা
খিদে পেটে চুক চুক
খেয়ে নিলো গরম চা
পুড়ে গেলো সারা মুখ।

পোড়া মুখে বসে আছে
ভাবে তার ভুল কি?
ভুল করে খেলো নাকি
আগুনের ফুলকি?

তাই দেখে আক্তার,
ডেকে এনে ডাক্তার
মুখটা দিলো বেঁধে কাপড়ে।

দিন যায়, রাত যায়
খিদে পেটে হায় হায়
বিড়ালটা ঘুম পাড়ে দুপুরে।

Post a Comment

0 Comments