About Me

আজও জানলে না কোথায় তোমার বিশ্বাস...

আহারে! কি জীবন! কি বাস্তবতা!
সবকিছু পাওয়া হলেও 
কি যেন হয়না পাওয়া
কলিতে পাকধরে, ক্রমশ বাড়ে ব্যস্ততা
অথচ মনের গভীরে 
কার আসা যাওয়া? 

নিজেকে গুটিয়ে বলেছিলে
অনেক হয়েছে! আর না...
কত কিযে লুকালে আড়ালে
তবু লুকাতে পারোনি কান্না।

দিনে দিনে অলক্ষে 
জমে ওঠে দীর্ঘশ্বাস
আজও জানলে না
কোথায় তোমার বিশ্বাস...

অরণ্য জুয়েল


Post a Comment

0 Comments