About Me

আমি আজন্ম প্রেমের পূজারী...

ধুর ছাই ! কে লেখে কবিতা ! 
সবকিছু ছেড়ে-ছুড়ে ছুটে যাই
নতজানু হয়ে বসি তোমার সম্মুখে,

মনভরে মেখে নেই, শুষে নেই
ভালোবাসার অমৃত সুধা
যা আছে তোমার গাঢ় চোখে। 

তোমার লাল ঠোঁটের মাদকতা
আর মাথা নাড়িয়ে আদুরেপনা,
আমাকে মহুয়া মাতাল করে
তার কতুটুকু বুঝেছো সোনা?

আমিতো কবি হতে আসিনি
আমি আজন্ম প্রেমের পূজারী
তুমিই আমাকে করেছো কবি
আমি আজও প্রণয়ের সঞ্চারী।

⬛ অরণ্য জুয়েল ⬛ #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments