Business

বলতে পারো কোন দেশেতে ?

বলতে পারো কোন দেশেতে
বছর জুড়ে ছয়টি ঋতু
কোন দেশেতে বীরপুরুষের
সাহস দেখে বিশ্ব ভীতু।

কোন দেশেতে হচ্ছে বলো
হরেক রকম ফল আবাদি
কোন দেশেতে শত্রু এলে
সকল মানুষ প্রতিবাদি?

বলতে পারো কাদের ভাষা
সব চেয়ে মধুর
কোন দেশেতে ফুলের রঙ
লালচে সিদুর।

কোন দেশেতে পাহার আছে
আছে ঘন বন
কোন দেশেতে মাঠের ফসল
জুড়িয়ে দেয় মন।

সেই দেশেতে জন্ম আমার
প্রিয় মাতৃভুমি
মাগো তোমার মানচিত্রে
শহস্রবার চুমি।

তোমার গুনের কথা বলে
হয়না কভু শেষ
তুমি আমার শ্যামল শোভার 
সোনার বাংলাদেশ।

⬛ অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments