Business

নিরাকার অভেদ তিনি সৃষ্টিমূলেই পরিচয়।

আসমান জমিন যেজন চালায়
কে বলে সে আকারময়?
নিরাকার অভেদ তিনি
সৃষ্টিমূলেই পরিচয়।।

ভানু যখন হয়রে উদয়
জগৎজুড়ে আলোকময় 
আলোক দেখে সূর্য চিনি
আলোক বিনে কি উপায়...
নিরাকার অভেদ তিনি
সৃষ্টিমূলেই পরিচয়।।

মানুষে মানুষ সহায়
মানুষই খোদা চেনায়
বিবেক বুদ্ধি না রহিলে
সে কেমনে মানুষ রয়...
নিরাকার অভেদ তিনি
সৃষ্টিমূলেই পরিচয়।।

আসমান জমিন যেজন চালায়
কে বলে সে আকারময়?
নিরাকার অভেদ তিনি
সৃষ্টিমূলেই পরিচয়।।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments