About Me

ছিলে না তুমি আমার সম্মুখে

ছিলে না, ছিলে না, ছিলে না
তুমি আমার সম্মুখে
মহাকাল আমি রেখেছি পুষে
পুড়ে যাওয়া এই বুকে।
কালে কালে তুমি বেঁধেছো বাসা
হৃদয়ের গহীনে
আমিও বেঁধেছি দারুন কস্টে
তোমায় আমার গানে...
ছিলে না, ছিলে না, ছিলে না 
তুমি আমার সম্মুখে।

বিভোর থেকেছি বেলা অবেলায়
তোমায় পাবো ভেবে
নতজানু হয়ে এসেছি আজ
আমায় বুকে নেবে? 
বাকিটা জীবন কাটাতে চাই
তাকিয়ে তোমার দিকে...
ছিলে না, ছিলে না, ছিলে না 
তুমি আমার সম্মুখে
মহাকাল আমি রেখেছি পুষে 
পুড়ে যাওয়া এই বুকে।।

দেখেছিলাম এক রঙিন স্বপ্ন
সমুদ্রে চোখ রেখে 
আজও তোমার মুক্তি মেলেনি 
ভালোবাসা আর ছায়া থেকে...
ছিলে না, ছিলে না, ছিলে না 
তুমি আমার সম্মুখে
মহাকাল আমি রেখেছি পুষে
পুড়ে যাওয়া এই বুকে।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments