Business

যতনে রাখিও তোমার মনের চাবিখানা...

মাতাল হাওয়ায় উড়ালে মন
কুল হারাবে পাইবি সমন
মন বিবাগী প্রেম বিনে
অনুরাগের ধার ধারেনা
হারালে মনের চাবি
হইবিরে দিনকানা 
যতনে রাখিও তোমার 
মনের চাবিখানা...

মনরে মন, ওরে মন
কোন ঋণে বাধলি জীবন
একটা তালা একটা চাবি
একমনে তার একই ছবি
ভিন্ন হলে তালকানা...
যতনে রাখিও তোমার 
মনের চাবিখানা।।

এমন মন বানালেন শাই
বহুপ্রেমে মন মজে যায়
শাইয়ের বিধান মন মানেনা
সদাই মনে তালবানা...
যতনে রাখিও তোমার 
মনের চাবিখানা।।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments