লেখা

আমীর মুহাম্মদ

আই লাভ ইউ 'ফকিন্নি'র পুত'

 আই লাভ ইউ 'ফকিন্নি'র পুত'





























রিকশা চালক থেকে দিনমজুর, সব শালা 'ফকিন্নি'র পুত'।
ঘুষখোর থেকে টাটকা টাকাওয়ালা, সব ভাই 'ভদ্রলোক'।
যখন ভদ্রলোকগন, এ শহরের রাস্তায় মুখগুজে পড়ে থাকা
লাশকে সযত্নে সাইড করে, গাড়ি হাঁকিয়ে চলে যান।
তখন শালার 'ফকিন্নি'র পুতরা'ই কিন্তু আপনার ভরসা।
প্রায় প্রতিদিনই এই 'ফকিন্নি'র পুতরা' রাস্তায় পড়ে থাকা
দুই একপিস লাশ মর্গে নিয়ে যান...।
এই শহরে সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী হচ্ছে 'কুত্তার বাচ্চা'
ছিনতাইকারী থেকে শুরু করে চোর ছেচড়া প্রত্যেকেই
এখনো ভয় পায় রাস্তার কুত্তার বাচ্চাদের।
আমি আপনার প্রতি যতটা কৃতজ্ঞ, তার থেকে অনেক বেশি
এই সব ফকিন্নি'র পুত আর কুত্তার বাচ্চাদের কাছে কৃতজ্ঞ।

Post a Comment

0 Comments