Business

প্রেম জলে যার মন ডুবেছে

প্রেম জলে যার মন ডুবেছে
সদাই হাসি তার ঠোটে
যগৎযজ্ঞ সেই লোটে।।

যার মনের মধ্যে মন বসেছে
ভবের সংসারে
মন খেলে তার দিবানিশি 
ভাবের সরোবরে
ওরে মন প্রেমের তৃষ্ণা তার মেটে...
সদাই হাসি তার ঠোটে
যগৎযজ্ঞ সেই লোটে।।

প্রেম না বুঝে মজলো যারা
তারাই হলো দিশেহারা
এসব দেখে অরণ্য কয়
গুরু বিনে প্রেম নিরুপায়
আমার ললাটে...

প্রেম জলে যার মন ডুবেছে
সদাই হাসি তার ঠোটে
যগৎযজ্ঞ সেই লোটে।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments