Business

তোমারে বাসিবো ভালো সারা জনম ভর

তোমারে বাসিবো ভালো
সারা জনম ভর।
আমারে কইরো না তুমি
কোনদিনও পর।।

আপন মানুষ পর হইলে
বিষাদ বান্ধে ঘর
ভালোবাসা পুইড়া মরে
কান্দেরে অন্তর।
হারাইও না, হারাইও না 
ভালোবাসার ঘর...
আমারে কইরো না তুমি
কোনদিনও পর।।

অন্তর পোড়ে যার 
সেইতো জানে জালা
ভালোবাসা হারাইয়ে কান্দে
শ্যাম কৃষনো কালা।
হারাইও না, হারাইও না 
ভালোবাসার ঘর...
আমারে কইরো না তুমি
কোনদিনও পর
তোমারে বাসিবো ভালো
সারা জনম ভর।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments