About Me

স্রষ্টা খোঁজো কোন ঘরে চিনলে পাবি নিজ অন্তরে।।

আসমান জমিন তালাস করে
স্রষ্টা খোঁজো কোন ঘরে 
চিনলে পাবি নিজ অন্তরে।।

আকার সাকার দিয়ে তারে
হিন্দু আটকায় মন্দিরে
আবার নিরাকার স্রষ্টার পানে
ইবাদতে মুসলমানে
কেবলা দেখে কাবা ঘরে...
আসমান জমিন...... নিজ অন্তরে।

স্রষ্টার রূপ নুরের সাঝে
নুরের ঝলক জ্ঞানের মাঝে
যে নুরে নুর নবীর সৃষ্টি 
সে নুরে কেন পাহাড় পুড়ে.....
আসমান জমিন.......নিজ অন্তরে।

দম সৃষ্টি তার মহিমায়
দমের মাঝে খোদা রয়
প্রতি দমে দেখ সে আছে
দম গেলে আর খুঁজবি কারে.....
আসমান জমিন.......নিজ অন্তরে।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments