About Me

পিরিতি আজব কারবার

পিরিতি আজব কারবার
স্বর্গেরো সমান
পিরিতের ফান্দে পড়িলে মন
উজার হইরে প্রান।
হায়রে, জমিলে প্রেম বাসনা 
আপন কাজে মন বসে না...
পিরিতি আজব কারবার
প্রেমবিনে তার ঘোর কাটে না।।

মনের মধু চাইয়া থাকে 
ভ্রমরেরো আশায় 
উচাটনে প্রেমের টানে 
যৌবনো ভাসায়
হায়রে, গাছ মরিলে আলোক লতা
গাছের মায়া ছাড়ে না...
পিরিতি আজব কারবার
প্রেমবিনে তার ঘোর কাটে না।।

পিরিতে যত সুখ
তার চেয়ে বেশি যন্ত্রণা
চাইয়া থাকে উদাস মনে 
অভিমানের দিন গননা... 
পিরিতি আজব কারবার
প্রেমবিনে তার ঘোর কাটে না ।। 

© অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments