Business

কি প্রেম করলাম আমি পেলাম অবহেলা

না জানিলে প্রেমের রীতি
তার সাথে হয় কি পিরিতি
সদায় বাড়ে মনের জালা
কি প্রেম করলাম আমি
পেলাম অবহেলা।।

কদম ডালে বসে কালায়
বাজায় বাশের বাশি
মনছুটে যায় বৃন্দাবনে
কান্দি দিবানিশি 
কালায় খেলছে নিঠুর খেলা...
কি প্রেম করলাম আমি
পেলাম অবহেলা।।

যার কাছে সপিলাম মন
সে করে খুব জালাতন
প্রতিদান চাইনি কিছু 
জুটলো কলঙ্কের মালা...
কি প্রেম করলাম আমি
পেলাম অবহেলা।।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল





Post a Comment

0 Comments