Business

দখল হচ্ছে জীবন মৃত্যু

দখল হচ্ছে জীবন মৃত্যু
দখল হচ্ছে সম্ভাবনা
নির্বিচারে মানুষ মরে
দখল তবু থামছে না।

দখল হলো স্বপ্ন আমার
দখল হলো কাগজ
দিনের শেষে দখল হলো
বুদ্ধিজীবির মগজ।

দখল হওয়া জমি থেকে
উড়ছে শুধু ধোয়া
রক্ত দিয়ে কৃষকের আজ
দখল ফেরত চাওয়া।

দখল হচ্ছে সুবজ পাতা
দখল হচ্ছে নদী
দখল কিছু থামানো যেতো
রুখে দাড়াতে যদি।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments