Business

ভালো নেই এই জোৎস্না রাতে.....

তুমি পাশে নেই বলে 
জোৎস্নায় ভেসে চলে
কস্টের নীল নীল তারা,
আমার হৃদয় জুড়ে
নীল রং ঘুরে ফিরে
করে দেয় দিশেহারা।

চলে যাবে যদি তুমি
তবে কেন দিয়েছিলে ফুল এ হাতে...
ও চাঁদ তুমি থেকো তার সাথে 
আমি ভালো নেই এই জোৎন্সা রাতে।

চাঁদের নীল জোৎস্না
কারো মনে ভালোবাসা
কারো মনে বিষ,
তুমিহীনা জোৎস্না
ভালো লাগে না
বিষন্নতায় কাটে অহর্নিশ। 

ও চাঁদ সে যেন ভালো থাকে 
তোমার মায়া ভরা আলোতে...
সারারাত তুমি থেকো তার সাথে 
আমি ভালো নেই এই জোৎস্না রাতে।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments