Business

সুখের বারোমাস

এই হৃদয় জুড়ে তোমার বসবাস
তুমিই আমার ভালোবাসা
সুখের বারোমাস।।

তোমার গহীন ডাঙ্গায়
পূর্ণ আমি কানায় কানায়
তোমার চোখের তারায় খেলছে
আমার স্বপ্ন রাঙা আকাশ...
তুমিই আমার ভালোবাসা
সুখের বারোমাস।।

তুমিহীনা নিঃস্ব লাগে
কান্না আসে অনুরাগে
অভিমানে বুকের ভেতর
জেগে ওঠে দীর্ঘশ্বাস...
তুমিই আমার ভালোবাসা
সুখের বারোমাস।।

এই হৃদয় জুড়ে তোমার বসবাস
তুমিই আমার ভালোবাসা
সুখের বারোমাস।।

অরণ্য জুয়েল

Post a Comment

0 Comments