About Me

সকল রঙই মলিন হয়রে সাদা রঙের অন্তরে

কোন রঙেতে রাঙাওরে মন
রঙ্গ ভরা সংসারে
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

লাল নীল কত্তো রঙে
রাঙাও তোমার মন
রঙ মাখিয়া হইলা তুমি
রঙের মহাজন
এই ভবের হাট-বাজারে...
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

মন তুমি রঙ চেনো না
কেন করো তালবাহানা
কার রঙেতে মাতাল হইলা
নিকষ অন্ধকারে...
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

কোন রঙেতে রাঙাওরে মন
রঙ্গ ভরা সংসারে
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments