About Me

বুকের ভেতর দামামা বাজে

প্রতিবাদে ছিলো সামনে দাড়িয়ে
স্লোগান দিলো কন্ঠ বাড়িয়ে
তার লাশ আজ পড়ে থাকে
নিরাপত্তার ফৌজে? 
আহা নিরাপত্তা, আহা নিরাপত্তা
বুকের ভেতর দামামা বাজে।।

চেতনার মৃত্যু বেদনার দেশে
মুক্তিদাতারা নেচে ওঠে দানবের বেশে
কেমন তুমি স্বাধীন-স্বদেশ
বর্বরতার হয় না শেষ
তনুর মুখ আজ আমাকে কাদায়
কান্না আসুক শক্তি সাজে...
আহা নিরাপত্তা, আহা নিরাপত্তা
বুকের ভেতর দামামা বাজে।।

তনুর জন্য হোক প্রতিবাদ
মুক্তি মিলুক স্বদেশ তোমার
দাড়িয়ে পড়ুন সবাই আবার
প্রতিবাদের তুমুল সাজে...
আহা নিরাপত্তা, আহা নিরাপত্তা
বুকের ভেতর দামামা বাজে।।
- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments