About Me

যতটা পারি আঘাত আমি করবোই

আজ অসংকোচ প্রকাশের জন্মদিন। শুভ জন্মদিন নবারুন ভট্টাচার্য.....

সরকার বেসরকার পাবলিক
তোর সমাজের মুখে থুতু মারি
সভ্যতা যেন ধুয়ে মুছে পাললিক
আওয়াজ তোলে অজ্ঞের ঝাড়ি।

লেখক বলে যারেই চিনলাম
তিনিও বড় ব্যবসায়ী
মেধা ও মমন করেছে নিলাম
বিদ্যা-বুদ্ধি ধরাসায়ী।

ঘুনে ধরে ধসে যাচ্ছে
বুদ্ধিজীবির মগজ
বইয়ের নামে বিক্রি হচ্ছে
অক্ষর ছাপা কাগজ।

বোধের চোখ খুলেছে এবার
একদিন প্রতিবাদ হবে দারুন
চিত্ত চেতনা জেগেছে সবার
সাহস দিয়েছেন নবারুন।

ছি বলে পিছিয়ে যাবো না কখনই
যতটা পারি আঘাত আমি করবোই।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments