About Me

ভেসে যেতে চাইলাম প্রনয়ের মাতাল প্লাবনে

তোমার হাত ধরে
ভেসে যেতে চাইলাম
প্রনয়ের মাতাল প্লাবনে,

তুমিও রাজি হলে
ভালোবাসার জলে
ভাসালাম তরী মহালগ্নে।

তারপর সে এক ভিষণ 
তুফান উঠলো চারপাশে, 

তুমিও গুটিয়ে নিলে সব
আমি শুধু রইলাম বসে।

জাতকুলের দোহায় দিয়ে
কত ছলনায় তুমি ভুললে
সকল অনুভুতি ও মায়া,

অথচ ভিন্ন ভিন্ন আলোতে
এক রঙ হয়ে ফোটে
তোমার আমার ছায়া।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments